প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের মডেল উপস্থাপন
Bangla52 News
Remote
Education
আরও দেখুন
Educational Resources
Government Agencies
Language Resources
History
South Asians & Diaspora
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী জুলাই থেকে প্রতিটি উপজেলায় দুটি করে বিদ্যালয়ে পাইলট প্রকল্প হিসেবে এসব ইউনিফর্ম বিনামূল্যে বিতরণ শুরু হবে।
Government
বুধবার (২৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
Primary & Secondary Schooling (K-12)
তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করা হয়েছে। তারা নিজেদের সক্ষমতা অনুযায়ী অনুদান দেবে। এরই মধ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক লাখ শিক্ষার্থীর জন্য স্কুলব্যাগ, ড্রেস ও জুতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Language Resources
সভায় জানানো হয়, শিক্ষার্থীদের জন্য সমন্বিত সহায়তা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়ে ইউনিফর্ম, ব্যাগ ও জুতা প্রদান বিষয়ে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের নিয়ে আলোচনা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও সমান সুযোগভিত্তিক শিক্ষা পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।